শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নিম্নের কাজগুলো রাতে করা যাবে না; এ কথার সত্যতা কতটুকু?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১. রাতে বাঁশ কাটা যাবে না।

২. রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না।

৩.রাতে নখ, চুল, গোঁফ ইত্যাদি  কাটা যাবে না।

৪. রাতে কোনো প্রকার ফল-ফসল  তোলা যাবে না ইত্যাদি।

অনেক এলাকার মানুষের মাঝেই  এগুলো এবং রাতকেন্দ্রিক  এরকম আরো কিছু বিষয়ের প্রচলন রয়েছে। কিন্তু এসব মনগড়া কথা, শরীয়তে এর  কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসের  কোথাও এ ধরনের কোনো নিষেধাজ্ঞা  নেই। সুতরাং এ ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না।

এগুলো মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। কারো যদি দাফন ইত্যাদি  কাজের জন্য রাতেই বাঁশ কাটার প্রয়োজন হয়, তিনি কি তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? এরকম অমূলক ধারণার কারণে দেখা যাবে তিনি বেশ  পেরেশানীর শিকার হবেন। তেমনি কারো যদি রাতে গাছ থেকে কোনো ফল বা কোনো সবজি তোলার প্রয়োজন হয়,  তাহলে কি তিনি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? সূত্র : আল-কাউসার

লেখক : মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক, আমিনুত তালিম, মারকাযুদ দাওয়া আল-ইসলামিয়া 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ