মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ঠাণ্ডা পানিতে ধান ভেজালেই হবে ভাত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধান থেকে প্রথমে চাল তারপর দীর্ঘক্ষণ জ্বাল করে ভাত তৈরি করতে হয়। কিন্তু এখন সে কষ্ট নাকি একেবারেই করতে হবে না। ধান ভিজিয়ে রাখলেই হয়ে যাবে ভাত।

ভারতীয় কৃষি বিজ্ঞানীরা তাদের রাজ্যর মানুষের কাছে এমন এক ধান উপহার দিতে চলেছেন যে ধান (কোমল ধান) চাল করে রান্না করতে হবে না। এই কোমল ভাত সবজি, মাছ-মাংস দিয়ে সেভাবে খাওয়া না গেলেও, দই-গুড় দিয়ে খুব সহজে খাওয়া যাবে।

১০ বছর ধরে নদিয়ার ফুলিয়ায়, রাজ্য সরকারের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালিয়েছেন। অবশেষে তারা সাফল্যের মুখ দেখেছেন।

কোমল ধান চাষে রাসায়নিক সারও লাগে না। কীটনাশকেরও প্রয়োজন কম হবে। ফলে লাভের মুখ দেখবেন চাষিরাও। কোমল ধান চাষে উৎসাহ যোগাতে উদ্যোগী রাজ্য সরকার। ফলন বাড়লে অন্য রাজ্যেও সেটা চাষে তাগাদা দেয়া হবে।

খুব দেরি নেই আর যখন রান্নার ঝামেলা এড়িয়ে ধান থেকে সরাসরি ভাত খেতে পারবো। এখন শুধু ঠাণ্ডা পানি নিয়ে অপেক্ষার পালা।

মাওলানা মামুনের অনন্য আবিষ্কার; কৃত্রিম উপায়ে ধান চাষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ