রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আসামের নাগরিক তালিকার ওপর নজর আছে, সমস্যা হলে দিল্লির সঙ্গে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  জানিয়েছেন, ভারতের আসামের রাজ্য সরকারের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকার বিষয়ে সরকারের নজর আছে।

তিনি বলেন, ‘দুই তালিকা প্রকাশের পর যদি কোনও সমস্যা হয়, তাহলে আমরা দিল্লির সঙ্গে কথা বলবো।

আসামে অবৈধ বাংলাদেশিদের তালিকা তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কী হবে-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা বিষয়টি নজরে রাখছি।

উল্লেখ্য, সোমবার ভারতের এনআরসি তালিকার প্রথম খসড়া প্রকাশ করেছে আসাম রাজ্য সরকার। খসড়া তালিকায় মোট ৩ কোটি ২৯ লাখ বাসিন্দার মধ্য থেকে প্রথম পর্যায়ে প্রায় এক কোটি ৯০ লাখ বাসিন্দার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

বৈধ ভারতীয় নাগরিক হিসেবে এখনও স্বীকৃতি মেলেনি প্রায় এক কোটি ৩৯ লাখ বাসিন্দার। যাচাই বাছাই শেষে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

রবিবার এক সংবাদ সম্মেলনে ভারতের রেজিস্ট্রার জেনারেল সাইলেশ তালিকার খসড়া প্রকাশ করতে গিয়ে বলেন, ‘যাদের এখন পর্যন্ত যাচাই করা হয়েছে তাদের নিয়ে এই খণ্ডিত খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বাকিদের নাম বিভিন্নভাবে যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষ হলেই আমরা আরেকটি খসড়া প্রকাশ করবো।’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ