মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৬ দিন পর প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ছয় দিন অনশনের পর অনশন প্রত্যাহার করে নিলেন নন-এমপিও শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এমপিওভুক্তির আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তা আশ্বাসের কথা শিক্ষকদের জানান। শিক্ষকরা ঘোষণা দিয়েছিলেন তারা প্রধানমন্ত্রীর আশ্বাস না পেলে অনশন ভাঙবেন না।

এমপিওভু্ক্তি (মাসিক সরকারি বেতন-ভাতা) গত ৩১ ডিসেম্বর আমরণ অনশনে যান নন-এমপিও শিক্ষকরা। অনশনে শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

এর আগে গত ২ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রেসক্লাবে গিয়ে তাদের আশ্বাস দিলেও তারা তা মানেননি। মন্ত্রীকে তারা জানিয়ে দেন প্রধানমন্ত্রীর আশ্বাস পেলেই কেমন তারা অনশন ভঙ্গ করবেন।

শুক্রবার তারা প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে তার কৃতজ্ঞতা জানান এবং অনশন ভাঙ্গার ঘোষণা দেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ