রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আজ তাবলিগের সঙ্কট নিরসনে গুরুত্বপূর্ণ দুই বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ 
আওয়ার ইসলাম

তাবলিগ জামাতের চলমান সঙ্কট নিরসনে ভারত সফরকারী বাংলাদেশি প্রতিনিধি দল আজ শনিবার বাংলপাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে প্রতিবেদন তুলে দেবেন বলে জানা গেছে।

তাদের প্রতিবেদন দেখে উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে মাওলানা সাদ কান্ধলভির ইজতেমায় অংশগ্রহণসহ তাবলিগ জামাতের চলমান সংকটসমূহের ব্যাপার সিদ্ধান্ত দিবেন সরকার।

আজ ৬ ডিসেম্বর বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

একাধিক সূত্রে আওয়ার ইসলাম জেনেছে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ভারত সফরের অভিজ্ঞতা ও লিখিত প্রতিবেদন তুলে ধরবেন ভারত সফরকারী প্রতিনিধি দল। প্রতিবেদনের উপর আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন সরকার।

বৈঠকে ভারত সফরকারী প্রতিনিধি দলের ৫ সদস্য, আল্লামা আহমদ শফীর পক্ষ থেকে তার ছেলে মাওলানা আনাস মাদানী ও কাকরাইল শুরার উপদেষ্টা কমিটির পক্ষ থেকে আল্লামা মাহমুদুল হাসান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে আওয়ার ইসলাম জানতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে উপদেষ্টা কমিটির পক্ষ থেকে শুধু আল্লামা মাহমুদুল হাসানকে উপস্থিত থাকার কথা বলা হলে, তিনি পাঁচ উপদেষ্টার সবাইকে বৈঠকে উপস্থিত রাখার কথা বলেন। সেই পরিপ্রেক্ষিতেই আজ বিকেলের বৈঠকে পাঁচ উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে জানা যায়।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহসহ সরকারের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আলেম ও তাবলিগের মুরব্বিদের সমন্বয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতে যান। তারা দেওবন্দ, দিল্লির নিজামুদ্দিন মারকাজ ও গুজরাট সফর করে দেশে ফিরে এসেছেন।

সফরে দারুল উলুম দেওবন্দ, মাওলানা সাদ কান্ধলভি ও গুজরাটের মুরব্বিদের প্রত্যেকের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা লাভের চেষ্টা করে বাংলাদেশের প্রতিনিধি। তাদের প্রত্যেকেই লিখিতভাবে নিজের অবস্থান স্পষ্ট করেন। লিখিত সে বক্তব্য নিয়ে দেশে ফেরে বাংলাদেশের আলেম ও মুরব্বিদের সমন্বিত প্রতিনিধি দল।

ভারত সফরকারী প্রতিনিধি দল দারুল উলুম দেওবন্দ, মাওলানা সাদ ও গুজরাটের মুরব্বিদের মতামত সামনে রেখে একটি প্রতিবেদন তৈরি করেছেন। যা সামনে রেখে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ বৈঠকেই সিন্ধান্ত হবে মাওলানা সাদ এ বছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিবেন কি না।

এর আগে, প্রতিবেদন নিয়ে ঢাকার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে প্রতিনিধি দল ও কাকরাইলের শুরার উপদেষ্টা আলেমদের বৈঠক হয়। বৈঠকে প্রতিবেদন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কাকরাইল শুরার ৫ উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের পক্ষে মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা আবদুল মালেক।

আর ভারত সফরকারী প্রতিনিধি দলে ছিলেন, কাকরাইলের শুরার মুরব্বি মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কাকরাইলের কারী মাওলানা যুবায়ের আহমদ ও কাকরাইলের মাওলানা জিয়া বিন কাসেম।

যাত্রাবাড়ীর মাদরাসার বৈঠকে এ বছর বিশ্ব ইজতেমার ফয়সাল বাংলাদেশি হবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সঙ্গে আলেমদের বৈঠক চলছে। শনিবার বেলা ১১ টা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সঙ্গে উপদেষ্টাদের বৈঠক চলছে বলে জানা যায় ।

বৈঠকে আল্লামা আশরাফ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস উপস্থিত আছেন বলে আওয়ার ইসলাম নিশ্চিত হয়েছে।

উপদেষ্টাদের সমন্বয়ক ও যোগাযোগের জিম্মাদার আল্লামা মাহমুদুল হাসান বৈঠকের বিষয়ে সকাল ১০ টায় জানতে পারেন।

তিনি আওয়ার ইসলামকে জানান, সময়ের স্বল্পতার কারণে আমি উপস্থিতির ব্যাপারে অপারগতা পেশ করেছি। তাছাড়াও, বিষয় বস্তু সম্পর্কে আমার কাছে স্পষ্ট কোন ধারণাও নেই।

আরেকজন সদস্য, আল্লামা ফরিদ উদ্দিন মাসউদও বৈঠকে অংশ নেয়নি বলে জানা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ