শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হামাসের বিরুদ্ধে আইএসের যুদ্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী শক্তির হয়ে কাজ করার অভিযোগ ছিলো শুরু থেকেই।  বিশেষত দখলকার ইসরাইলের বিরুদ্ধে লড়াই না করে মুসলিম দেশগুলোর সরকার পতনের চেষ্টায় সন্দেহটা তৈরি হয় সবার মধ্যে।

এছাড়াও আইএসকে অস্ত্র দেয় আমেরিকা ও তার মিত্র দেশগুলো।

এবার সেই সন্দেহকেই যেনো সত্য বলে প্রমাণ করলো আইএস।  গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তারা।

বুধবার বিতর্কিত সাইট ইন্টেলিজেন্স ওয়েবসাইটের এক ভিডিওবার্তায় এই ঘোষণা দেয় মিশরের জঙ্গি গোষ্ঠীটি।

২২ মিনিটের ভিডিওতে দেখা যায়, হামাসের একজন সদস্যকে চোখ বেঁধে হাঁটু নিচু করে বসিয়ে রেখে গুলি করে হত্যা করা হচ্ছে।

ভিডিও বার্তায় অভিযোগ করে বলা হয়, হামাস গাজার অন্যান্য ইসলামি কট্টরপন্থীদের নির্যাতন করছে। যার কারণে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির বিরুদ্ধে আন্দোলন ব্যর্থ হয়েছে।

তবে হামাসের সঙ্গে আইএসের দ্বন্দ্ব গত কয়েক বছর থেকে আগে শুরু হয়, যখন আইএস সিনাই পর্বত এলাকায় ঘাঁটি তৈরি করতে চায়, কিন্তু হামাস মিশর-গাজা সীমান্তে সুরক্ষার জন্য আইএসের বিরুদ্ধে হামলা চালায়।

সূত্র : ডেইলি মেইল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ