বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

‘বিশ্ব ইজতেমা উম্মাহর ঐক্য জোরদারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :   টঙ্গীর তুরাগ তীরে আজ শুরু হচ্ছে ৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  ইজতেমায় যোগ দেয়ার জন্য বুধবার থেকে দলে দলে মুসল্লিরা আসছেন টঙ্গীতে। ইতোমধ্যে কয়েক লাখ মুসল্লি ময়দানে এসে পৌঁছেছেন।

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, এবার মুসল্লিদের সমাগম আগের তুলনায় অনেক বেশি হবে।

এদিকে,  রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ 'বিশ্ব ইজতেমা ২০১৮' উপলক্ষে ইজতেমায় আগত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য, সংহতি ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আজ এক বাণীতে এ কথা বলেন। আগামীকাল শুক্রবার ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা অংশ গ্রহণ করে থাকেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের সুমহান আদর্শ ও আকীদাকে অনুসরণের পাশাপাশি এর প্রচার ও প্রসারের লক্ষ্যে বিশ্ব ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লীদের অংশগ্রহণ এক মহতী মিলনমেলা। ইজতেমা ইসলামের সুমহান আদর্শ জানা, বুঝা ও আমলের পথ সুগম করে।

মুসলিম বিশ্বের বিজ্ঞ আলেমদের বয়ান ও আলোচনা হতে ইসলামের বিধি-নিষেধ ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পাওয়া যায়, যা ইসলামের প্রকৃত মর্মার্থ অনুধাবন ও অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য, সংহতি ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রতি বছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জানান।

বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখেরাতের কল্যাণে যাতে সঠিক পথে চলার তৌফিক দান করে সে প্রার্থনা করেন তিনি। আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ