শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রোহিঙ্গাদের জন্য অস্থায়ী শিবির বানাচ্ছে মিয়ানমার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইটস অব মিয়ানমার’ এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর জন্য অস্থায়ী শিবির নির্মাণ করছে সু চি সরকার। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পর সেসব অস্থায়ী শিবিরে রাখা হবে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসের শেষ দিকে প্রায় ১শ’টি ভবনের নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ করা এসব ভবনগুলোয় ৩০ হাজার রোহিঙ্গার ঠাঁই হবে।

সোমবার মিয়ানমারের নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তারা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠকে বসেছেন। এমন দিনেই গ্লোবাল নিউ লাইটস অব মিয়ানমার খবরটি প্রকাশ করলো। গত ২৩ নভেম্বর স্বাক্ষরিত প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের পর যৌথ ওয়ার্কিং গ্রুপের এটাই প্রথম বৈঠক।

প্রতিবেদনে বলা হয়, উত্তর রাখাইনের হ্লা পো খাউং এলাকায় রোহিঙ্গাদের জন্য এই অস্থায়ী শিবির গড়ে তোলা হচ্ছে। মিয়ানমার সরকার প্রত্যাবাসনের জন্য তাদের গ্রহণ করার পর অস্থায়ী ট্রানজিট ক্যাম্প হিসেবে সেগুলোকে ব্যবহার করা হবে।

মিয়ানমারের মানবিক সহায়তা, পুনর্বাসন এবং উন্নয়ন বিভাগের প্রধান সমন্বয়ক অং টুন থেট জানান, ফিরে আসা রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ের পর অস্থায়ী শিবিরে পাঠানো হবে। এরপর তারা নিজ ভূমিতে ফিরতে পারবেন।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ