মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ সদস্যের চিকিৎসক টিম পাঠাল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইরানের ইস্পাহান প্রদেশের রেডক্রিসেন্ট সোসাইটি নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের চিকিৎসা সুবিধা দিতে ১৪ সদস্যের একটি চিকিৎসক টিমকে বাংলাদেশে পাঠিয়েছে। ইস্পাহান রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক মোহসেন মোমেনি এ তথ্য জানিয়েছেন।

তিনি সোমবার (১৫ জানুয়ারি) ইস্পাহানে এ তথ্য জানিয়ে বলেছেন, ইরানের এ টিমে চিকিৎসক ও নার্সের পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টি বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী এবং শিশু ও মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন।

মোমেনি জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য আন্তর্জাতিক রেডক্রস যে আহ্বান জানিয়েছে তাতে সাড়া দিয়ে ১৪ সদস্যের এ টিম পাঠিয়েছে ইরান। এই টিম ৪৫ দিন বাংলাদেশে অবস্থান করবে বলেও তিনি জানিয়েছেন।

মিয়ানমার সেনাবাহিনীর পাশবিক গণহত্যা থেকে রক্ষা পেতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইরান এ পর্যন্ত ১৩০ টন সাহায্যসামগ্রী পাঠিয়েছে।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের ভয়াবহ দমন অভিযানে হাজার হাজার রোহিঙ্গ মুসলমান নিহত ও আট লাখের বেশি মানুষ পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এসব শরণার্থীর বেশিরভাগ অপুষ্টিতে ভুগছেন এবং বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতিতে বসবাস করছেন। সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ