রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৮ ব্যাংকে নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি সভা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাষ্ট্র মালিকানাধীন আট ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকে এ সভা হবে।

এতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

ব্যাংকার্স সিলেকশন কমিটির প্রধান মোশাররফ হোসেন খান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে আন্দোলনের পরিপ্রেক্ষিতে জরুরি কিছু সিদ্ধান্ত নেয়ার জন্য সভা ডাকা হয়েছে। সভায় এ ব্যাপারে ইতিবাচক কিছু সিদ্ধান্ত নেয়া হবে আশা করি।

রাষ্ট্রমালিকানাধীন আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গতকাল রোববার থেকে প্রার্থীরা বিক্ষোভ করেন। তারা নয় দফা দাবি জানিয়েছেন। এসব দাবি মানা না হলে তারা আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গেল শুক্রবার আট ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে নানা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়। প্রশ্নপত্র ও বসার জায়গা না পেয়ে শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা ভাঙচুর ও সড়ক অবরোধও করেছেন। ওই কেন্দ্রের পরীক্ষা হবে ২০ জানুয়ারি। সূত্র : আরটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ