রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরাইলিদ সৈন্যের গুলিতে ২ ফিলিস্তিনি শহীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে গতরাতে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে হামাসের এক সদস্যও রয়েছেন।

ইসরাইলি সেনাদের সঙ্গে গতরাতের সংঘর্ষে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া, পশ্চিম তীরের তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদীরা। এর মধ্যে একটি বাড়ি ধ্বংসের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, হামাস সদস্য আহমাদ ইসমাইল মুহাম্মাদ জারার ও তার সঙ্গীকে হত্যার পর ইসরাইলি সেনারা শহীদ দুই ফিলিস্তিনির আত্মীয়-স্বজনের ঘরবাড়ি ধ্বংস করে। সংঘর্ষে ইসরাইলের দুই সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তেল আবিব দাবি করেছে, গত সপ্তাহে এক ইহুদি রাবাই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে এ দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ