রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আফরিনে হামলা চালাবে তুরস্ক; রাশিয়ার অনুমতি পার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন শহরে সামরিক অভিযান চালাতে চায় তুরস্ক। আর এর জন্য রাশিয়ার অনুমতি প্রত্যাশা করছে দেশটি। আমেরিকার সঙ্গে সৃষ্ট উত্তেজনা থেকে তুরস্ক সামরিক অভিযান চালাতে চাচ্ছে বলে জানা গেছে।

আফরিন এলাকাটি মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। তুর্কি সম্ভাব্য অভিযানের বিরোধিতা করছে আমরিকা।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, তার দেশের সেনাপ্রধান আসন্ন বিমান হামলা নিয়ে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করার জন্য মস্কো গেছেন।

চাভুসওগ্লু জানান, আফরিনে বিমান হামলা চালানোর জন্য রাশিয়া ও ইরানের সমর্থন লাভের অংশ হিসেবে তুর্কি চিফ অব স্টাফ হুলুসি আকর মস্কো সফর করছেন। এছাড়া, আফরিনে রুশ বিশেষজ্ঞদের উপস্থিতিও একটি গুরুত্বপূর্ণ ইস্যু যা নিয়ে আলোচনা করা দরকার।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যখন আমরা একটি সামরিক অভিযান চালাব তখন তা নিয়ে আলোচনা করা প্রয়োজন যাতে রুশ বিশেষজ্ঞদের ওপর কোনো প্রভাব না পড়ে।” তিনি জানান, ইরান ও রাশিয়ার আকাশসীমা নিয়েও আংকারা আলোচনা করছে। পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ