মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পনের দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে: রাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী পনের দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়াস্থ জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা ও পৌরসভা শাখার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদকে অন্যায়ভাবে জেলে নিয়ে যে নির্যাতন করেছেন, তাঁকেও তার ফল ভোগ করতে হবে।’

সারা দেশে জাতীয় পাটির সাংগঠনিক অবস্থা খুবই ভাল উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পাটির জন্য সামনে সুদিন আসছে।

চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও কক্সবাজার শহর জাতীয় পাটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পাটির (এরশাদ) সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, সহ-সভাপতি মোশারফ হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ