মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দরুল উলুম দেওবন্দের সাবেক উস্তাদ মওলানা ফজলুর রহমান কাসেমীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে

দারুল উলুম দেওবন্দের শু'বায়ে খুশখতের সাবেক উস্তাদ মাওলানা ফজলুর রহমান(৮০)  গত রবিবার বাদ মাগরিব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজিউন৷ তার ইন্তেকালে তার গ্রাম চন্দ্রদীপায় পুরো এলাকাবাসীর মাঝে ছেয়ে গেছে শোকের ছায়া৷

মাওলানা ফজলুর রহমান কাসেমী ছিলেন, শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমাদ মাদানী, মাওলানা এ'জাজ আলী, আল্লামা ইবরাহীম বালইয়াবী, হাকীমুল ইসলাম মাওলানা ক্বারী তৈয়ব প্রমুখের খাছ ছাত্র৷

তিনি ১৯৭৫ থেকে দারুল উলুম দেওবন্দে খুশখতের যিম্মাদার ছিলেন৷ প্রায় ৪০ বৎসর তিনি দেওবন্দে খেদমত আঞ্জাম দিয়েছেন৷ পুরো দুনিয়া জুড়ে তার ছাত্র বিস্তৃত৷ দারুল উলুম দেওবন্দের ফতোয়া লিখনির কাজও তিনিই আঞ্জাম দিতেন৷

গত দুই বৎসর পূর্বে একবার রাস্তায় পা ফসকে পড়ে গেলে তার কোমরের হাড্ডি ভেঙ্গে যায়৷ এরপর থেকে তিনি অক্ষম হয়ে পড়েন স্বাভাবিক চলা-ফেরা থেকে৷ ফলে তিনি দেওবন্দ থেকে ইস্তফা নিয়ে চলে যান নিজ গ্রামে৷ মৃত্যু পর্যন্ত সেখানেই বসবাস করেন৷

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর৷ সন্তান-সন্তুতির মধ্যে রয়েছে চার ছেলে ও তিন মেয়ে৷ গতকাল বাদ যোহরের নামাজের পর তৃতীয় ছেলে হাফেজ মাওলানা এনায়েতুর রহমান তার জানাযা পড়ান৷ জানাযায় সমাগম ঘটে শত শত মানুষের৷ জানাযার পর পরই স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ