রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তুর্কি অভিযানে উদ্বিগ্ন ফ্রান্স; ভয়ে পালিয়েছে ৫ হাজার মানুষ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার আফরিন প্রদেশে তুরস্কের সেনা অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিপোন সংলাপে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই উদ্বেগ প্রকাশ করেন।

তুরস্কের নিরাপত্তার প্রশ্ন স্বীকার করলেও ফরাসি প্রেসিডেন্ট সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের কারণে উদ্বেগ প্রকাশ করেন। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতির মাধ্যমে একথা জানানো হয়েছে।

ফোনালাপে ম্যাকরন বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্যসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি তিনি সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, গত কয়েকদিনের তুর্কি অভিযানে আফরিন এলাকা থেকে পাঁচ হাজার মানুষ পালিয়ে গেছে। গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ