রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পেনশনের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে এস কে সিনহা’র চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; পেনশনের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছেন পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ভারপ্রাপ্ত প্রধান বিচরপতি আব্দুল ওয়াহাব মিঞা বরাবর চিঠি পাঠিয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি। চিঠিতে হেয়ার রোডের বাসভবনের ঠিকানা ব্যাবহার করেছেন সিনহা।

তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। পদত্যাগী এই প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতিসহ ১১ অভিযোগ থাকায় তিনি এখন অবসরোত্তর সুবিধা পাবেন কি না সে বিষয়টিও পর্যালোচনা করছেন সংশ্লিষ্টরা।

চিঠিতে বিচারপতি সিনহা বলেন, ‘আমি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছি যা গত ১১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। আইন অনুযায়ী প্রধান বিচারপতি হিসেবে অবসরকালীন যেসব প্রাপ্য রয়েছে তা পাওয়ার অধিকারী আমি। যেদিন থেকে আমার অবসরকালীন দিন শুরু হয়েছে সেদিন থেকে আমার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পেনশনের টাকা চেয়ে সাবেক প্রধান বিচারপতির একটি চিঠি আমরা পেয়েছি। এখন প্রসেস করা হচ্ছে।

শিগগিরই এটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন দিলে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পেনশন পাবেন। এই নিয়মেই বিচারপতিদের পেনশন ছাড় করা হয় বলেও জানান তিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ