রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মেলার নতুন বই যাচাই করা হবে যাতে ধর্মীয় ও জাতীয় মূল্যবোধে আঘাত না থাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারে আসন্ন বইমেলায় আসা নতুন বইগুলো বাংলা একাডেমি যাচাই বাচাই করে দেখবে, যাতে করে কোন বই ধর্মীয়, সামাজিক ও জাতীয় মূল্যবোধে আঘাত না করতে পারে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এ কথা জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, আসন্ন অমর একুশে বইমেলায় লেখক এবং প্রকাশকদের বিশেষ নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে বিশেষ নিরাপত্তা পেতে হলে সংশ্লিষ্ট লেখক কিংবা প্রকাশককে অবশ্যই মেলায় ডিএমপি’র কন্ট্রোলরুমে যোগাযোগ করতে হবে বলে তিনি জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, যদি কোন লেখক ও প্রকাশকের বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে মেলায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে তাদের বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় সহ ডিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বাংলা একাডেমি কর্তৃপক্ষ, লেখক ও প্রকাশক সংস্থার প্রতিনিধিসহ সরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ