রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদির উপর দিয়ে ইসরাইলে ফ্লাইট পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ: সৌদি আরব ইতিহাসের প্রথমবারের মতো তার আকাশ সীমা ব্যবহার করে ইসরাইলে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে এয়ার ইন্ডিয়াকে।

গত জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া ইসরাইলি এয়ার লাইন ই-১ এ-১ এর সঙ্গে একটি চুক্তি সম্পাদন করে। চুক্তি অনুযায়ী বিমান কোম্পানি দুটি দিল্লি-তেল আবিব সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

চুক্তিটি নির্ভর করছিলো সৌদি আরবের অনুমোদনের উপর। কেননা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করা ব্যতিত ইন্ডিয়া ও ইসরাইলের মাঝে সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয়।

সৌদি আরবের অনুমোদন অনুযায়ী এয়ার ইন্ডিয়া আগামী মার্চ থেকে সৌদির আকাশ সীমা ব্যবহার করতে পারবে। এতে তাদের সময় বেঁচে যাবে আড়াই ঘণ্টা।

তবে ইসরাইলের কোনো বিমান সৌদি আরবকে অতিক্রম করতে পারবে না।

সৌদি আরব এখন পর্যন্ত কোনো ইসরাইলগামী বিমানকে তার আকাশ সীমা অতিক্রম করার অনুমতি দেয় নি। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আম্মান যাত্রা বিরতি করে তেল আবিব যেতে হয়েছিলো।

এ অনুমোদনকে ইসরাইলের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের লক্ষণ হিসেবেই দেখছেন অনেকে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ