মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

টেকনাফে নৌকা উল্টে তিন রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে  কক্সবাজারের টেকনাফ উপকূলে সাবরাং খুরেরমুখ সংলগ্ন সাগর উপকূলে নৌকাটি উল্টে যাওয়ায় তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

এসময় আরও ৫১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হল, মিয়ানমারের বুচি দং কুলপাতংয়ের মোহাম্মদ ইয়াছিনের চার মাসের মেয়ে ওমর সালমা, আব্দুল আজিজের সাত মাসের ছেলে আয়ুব ও আব্দুল হাইয়ের সাত বছরের ছেলে আব্দুল নবী।

জীবিত উদ্ধার কয়েকজন রোহিঙ্গা জানান, তারা মিয়ানমারের মংডু শহরের দংখালী বালুরচর থেকে পালিয়ে আসছিলেন। শিশু, নারী ও পুরুষ মিলে ৫৪ জনের দলটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকায় বুধবার রাতে রওনা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে টেকনাফে ঢুকতে না পেরে তারা সাগরপথ পাড়ি দিয়ে টেকনাফের পশ্চিম তীরের দিকে যায়। সেখানে সাগর পাড়ের কাছাকাছি পৌঁছালে নৌকাটি ঢেউয়ে উল্টে যায়। তাদের চিৎকার শুনে কূলের জেলেরা গিয়ে উদ্ধার করে। তবে তিন শিশু নিখোঁজ হয়। পরে তাদেরর লাশ ভেসে উঠে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ