মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

মঞ্চে আল্লামা শফী, কিছুক্ষণের মধ্যেই কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া ইমদাদিয়া আরাবিয়া ফরিদাবাদে সকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনের মঞ্চে আল্লামা আহমদ শফী উপস্থিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই বেফাকের সভাপতি আল্লামা আহমদ শফী কমিটি ঘোষণা করবেন।

আজ (১২ ফেব্রুয়ারি) সকালে বেফাকের কেন্দ্রীয় কমিটি ও কওমি মাদরাসার মুহতামিম আলেম ওলামাদের নিয়ে সভা শুরু হয়। কাউন্সিল উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে গতকাল ঢাকায় আসেন হাটহাজারী মাদরাসার মহা পরিচালক আল্লামা আহমদ শফী।

এর আগে সভায় বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুস কওমি মাদরাসার উন্নয়নে বক্তব্য পেশ করেন এবং চারটি প্রস্তাব উত্থাপন করলে সেগুলো সবাই সম্মাতি দিয়ে অনুমোদন দেন।

গুরুত্বপূর্ণ সে চার প্রস্তাব হলো, আগামী বছর থেকে অন্যান্য জামাতের মতো মক্তব (নুরানি) বিভাগের বার্ষিক পরীক্ষাও বেফাকের অধীনে পরিচালিত হবে। ২. জরুরি ভিত্তিতে বেফাকের বহুতল ভবন নির্মাণ। ৩. কাফিয়া জামাতের বার্ষিক পরীক্ষাও বেফাকের অধীনে অনুষ্ঠিত হওয়া এবং ৪. ফতোয়া বিভাগের মান উন্নয়নের জন্য আগামী বছর থেকে ইফতার পরীক্ষা বেফাকের আওতায় আনা হবে।

সভায় বেফাকের যুগ্ম মহাসচিব ও জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক প্রতিবেদন পেশ করেন।

সভায় কওমি মাদরাসার স্বীকৃতি, পড়ালেখার মান উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা পেশ করেন উপস্থিত আলেমগণ।

চলছে বেফাকের কেন্দ্রীয় কাউন্সিল; গুরুত্বপূর্ণ ৪ সিদ্ধান্ত

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ