মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ধর্ম অবমাননায় কুরআন মুখস্তের সাজা দিলো আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খ্রিস্টান ধর্মকে অবমাননা করার সাজা হিসেবে লেবাননের একটি আদালত কুরআন মুখস্তের নির্দেশ দিয়েছে। আল আরাবিয়া

লেবাননের এক বিচারক গত সপ্তাহে এ রায় দেন। দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি এক টুইট বার্তায় বিচারকের এই রায়কে স্বাগত জানিয়েছেন।

এমন অদ্ভুত রায় দেয়া ওই বিচারকের নাম জোসেলিন মাত্তা। তিনি বলেন, “এই রায় মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে আন্তরিকতার শিক্ষা দেবে।”

খ্রিস্টান ধর্মকে অবমাননা করায় তিন মুসলিম যুবককে এই সাজা দেন জোসেলিন মাত্তা।

তিন মুসলমান যুবককে মরিয়ম আ. ও ঈসা আ. কে প্রশংসা করে সুরা আল-ইমরানে যে আয়াতগুলো রয়েছে সেগুলো মুখস্থ করার আদেশ দেন জোসেলিন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক মাত্তা বলেন, “ইসলামে সহনশীলতা ও মরিয়ম আ. এর প্রতি ভালোবাসার শিক্ষা দেয়া হয়েছে।”

বিচারক রায়ে মনে করিয়ে দেন, আইন হলো একটি শিক্ষাকেন্দ্র, এটি শুধুমাত্র করাগাকেই বোঝায় না। এর মাধ্যমে মানুষকে উত্তমটা শেখানো হবে।

‘লন্ডনের মাদরাসায় শিক্ষার্থীরা আলেমের পাশাপাশি ইঞ্জিনিয়ারও হচ্ছে, বাংলাদেশেই ব্যতিক্রম’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ