মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রঙিন সাবানে সাদা ফেনা কেন হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সাবান বিভিন্ন রঙের হয়। তোমরা যেটা গায়ে মেখে গোসল করো সেটা রঙিন সুগন্ধি সাবান। সাবানের রঙ আলাদা। এই ধরো লাল, নীল, বেগুনি, সাদা, গোলাপি, হলদে, সবুজ প্রভৃতি। সাবানের রঙ হরেক রকমের হলেও সব সাবানের ফেনার রঙ কিন্তু সাদা।

রঙিন সাবানেও সাদা ফেনা কেন হয়? কখন ভেবে দেখেছেন কী? সংবাদমাধ্যম এবেলা'র প্রতিবেদন থেকে জানা যায়, এর পিছনে রয়েছে এক বৈজ্ঞানিক ব্যাখ্যা। তার আগে জেনে নেওয়া যাক সাবানে ফেনা হয় কেন। আসলে সাবানে থাকা সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়াম স্টিয়ারেটের কারণেই তৈরি হয় সাবানের ফেনা। কিন্তু সেই ফেনার রং সব সময়ই সাদা হয় কেন, যেখানে তাদের রং হয় নানা রকমের— গোলাপি, সাদা, লাল, নীল! আসুন জানা যাক।

আসলে সাবান যখন গলে যায় তখন পানি, বাতাস আর সাবানের মিশ্রণে তৈরি হয় বুদবুদ। সাবানের ফেনা হল ছোট ছোট বুদবুদের সমষ্টি। ফেনার মধ্যে যখন সূর্যের আলো প্রবেশ করে তখন তা ফেনার মধ্যে দিয়ে গিয়ে নানা দিকে প্রতিফলিত হতে থাকে। তাই সাবানের ফেনাকে স্বচ্ছ লাগে। আসলে আলো এত দ্রুত যায় যে তা সব রংয়েই ভেঙে যায়। কোন বস্তুর ক্ষেত্রে এমন হলে তার রং হয় সাদা। আর সেই কারণেই সাবানের ফেনাকে সাদা লাগে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ