শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

অ্যাপোলোকে পাঁচ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ল্যাবে রোগ নির্ণয়ের জন্য মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রোগ নির্ণয়ের জন্য রাসায়নিক উপাদান) ব্যবহার এবং ফার্মেসিতে ওষুধ প্রশাসনের অনুমোদনহীন ওষুধ রাখায় রাজধানীর অ্যাপোলো হাসপাতাল ও ফার্মেসিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বসুন্ধরায় অবস্থিত হাসপাতালটিতে স্বাস্থ্য অধিদফতর, ওষুধ প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়।

সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

অভিযান শেষে সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, হাসপাতালের ল্যাবে মেয়াদ শেষ হয়ে যাওয়া রি-এজেন্ট পাওয়া গেছে। এগুলোর মেয়াদ চার মাস আগে শেষ হয়। অন্যদিকে ফার্মেসিতে কিছু বিদেশি ওষুধ পাওয়া গেছে, যেগুলোর কোনো অনুমোদন নেই। এ কারণে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ