মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

নারী পীরকে বিয়ে করলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া পাকিস্তানের সুপারস্টার ইমরান খানের তৃতীয় বিয়ে নিয়ে গরম সংবাদমাধ্যম। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নেই। বৃদ্ধ বয়সে এসে কেন হঠাৎ করে ব্যস্ত রাজনীতিবিদ তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্ন অনেকেরই।

পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান এই মুহূর্তে পাকস্তানি রাজনীতিতে বড় নাম। বিরোধী রাজনীতিকদের মধ্যে ইমরান খানই সবচেয়ে এগিয়ে। তবে ভোটে ভালো প্রভাব ফেললেও এখনও সরকার গঠন করতে পারেনি। আগের ভোটেও ইমরানকে নিয়ে আশা করা হয়েছিল। তবে নওয়াজ শরিফের দল ভোট জিতে ক্ষমতা দখল করে।

এই অবস্থায় ইমরানের নিকাহর পিছনে নাকি রয়েছে অন্য রহস্য। যাঁকে বিয়ে করেছেন ইমরান, সেই বুশরা মানেকার আগের স্বামী ছিলেন খওহর মানেকা। তাঁর সঙ্গে বুশরার কোনওরকম অশান্তির কথা তিনি অস্বীকার করেছেন। মানেকাও বিচ্ছেদ প্রসঙ্গে কোনও গোলমালের কথা জানাননি। তাহলে কেন বিচ্ছেদ হল বুশরা ও খওহরের?

খওহরের দাবি, একদিন বুশরা এসে তাঁকে জানান, তিনি হজরত মোহাম্মদ (সাঃ) কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছেন। স্বপ্নে তিনি নাকি বুশরাকে বলেছেন ইমরানকে বিয়ে করার জন্য। তাহলেই নাকি ইমরান সমস্ত বাধা পেরিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন। এবং সেটা হলে পাকিস্তান এই জর্জরিত অবস্থা থেকে মুক্তি পাবে ও অসাধারণ দেশে উন্নীত হবে। তবে আসলে স্বপাদেশ প্রাপ্ত হয়েছেন কীনা তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন।

এটাও শোনা গেছে যে, বুশরা মানেকার সঙ্গে ইমরানের গত ১ জানুয়ারিই নিকাহ হয়ে গিয়েছিল। উপযুক্ত আধ্যাত্মিক সময় বিচার করে রােববার তা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ