রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন পোপ। পোপের সঙ্গে বৈঠকে আমি বলেছি, রোহিঙ্গাদের জন্য পর্যটন স্পট কক্সবাজারের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তাদের ভাসান চরে থাকার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন কাজ সম্পন্ন করার জন্য সহায়তার কথাও বলেছি আন্তর্জাতিক সম্প্রদায়কে।’

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের ৪১ তম বার্ষিক বৈঠকে যোগ দিয়ে ইতালি ও ভ্যাটিক্যান সিটি থেকে দেশে ফেরার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ের এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে গণভবনে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ইতালির ১৩ ফেব্রুয়ারি রোমে তিনি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের ৪১ তম বার্ষিক বৈঠকে যোগ দেন। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান। এছাড়া, পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী হলি সি (ভ্যাটিকান সিটি) সফরে যান। সেখানে তিনি পোপ এবং ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।

ইফাদ গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলের সঙ্গেও বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রীর এ সফরকালে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৬টি জেলার দুঃস্থ গ্রামীণ জনগণের উন্নয়নে বাংলাদেশ ও ইফাদের মধ্যে ৯২ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ