মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

৪৭৫ সন্দেহভাজন বোকো হারাম সদস্যকে মুক্তি দিল নাইজেরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের অভাবে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের ৪৭৫ জন সন্দেহভাজনকে কারামুক্তি দেয়া হয়েছে । রোববার নাইজেরিয়ার বিচার বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পর্যাপ্ত প্রমাণ না থাকায় প্রসিকিউশন কাউন্সিল তাদেরকে অভিযুক্ত করতে পারেনি। সেকারণে সন্দেহভাজনদেরকে মুক্তি দেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি সম্প্রতি বলেছেন, বোকো হারামের সহিংসতার যুগের হতে যাচ্ছে। তবে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে এখনো হামলা অব্যাহত রেখেছে এ সন্ত্রাসী সংগঠনটি।

এছাড়াও ২০১৪ সালে চিবুক থেকে ২০০রও বেশি স্কুল শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় জড়িত থাকা হারুনা ইয়াহিয়াকে দ্বিতীয় ধাপে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে আদালতে দ্বিতীয় ধাপে ১৬০০ সন্দেহভাজনের বিরুদ্ধে বিচার কার্যক্রমের অংশ হিসেবে ওই বন্দিদের মুক্তি দেওয়া হয়। গত সপ্তাহেও কয়েকটি শুনানি হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে নাইজেরিয়ায় ইসলামি রাষ্ট্র কায়েমের কথা বলে উত্তর পূর্বাঞ্চলে তৎপরতা শুরু করে বোকো হারাম। এরফলে নিহত হয় ২০ হাজারেরও বেশি মানুষ। এদিকে গত অক্টোবর থেকে নাইজেরিয়ায় ১৬৯৯ জন সন্দেহভাজন বোকো হারাম সদস্যের বিরুদ্ধে বিচার শুরু হয়। এর মধ্যে কয়েকজন নারী ও শিশুকেও জেলে রাখা হয়েছে।

সূত্র: আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ