শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কামড়ানোর প্রতিশোধ নিতে সেই সাপেরই মাথা চিবিয়ে খেলেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাগ হলে কি আর হুঁশ থাকে! রাগের বশে অনেকেই বোধবুদ্ধি খুইয়ে বসেন। তবে, সাপ কামড়েছে বলে তার মাথা চিবিয়ে খেতে শোনা যায়নি তেমন ভাবে। কিন্তু, রাগের মাথায় সেটাই করে এখন হাসপাতালে ভর্তি উত্তরপ্রদেশের হরদোইয়ের বাসিন্দা সোনেলাল।

ভারতের সোনেলালের পড়শি রামসেবক, রামস্বরূপরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তাঁকে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স করে সোনেলালকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের তাঁরা জানান, সোনেলালকে সাপকে কামড়েছে। সেই মতো সোনেলালের শারীরিক পরীক্ষা করা হয়। তবে তাঁর দেহে সাপে কাটার কোনও চিহ্ন মেলেনি।

ঘণ্টা তিনেক পর রাত ১০টা নাগাদ হুঁশ ফেরে ওই যুবকের। এর পর তিনি জানান, ওই দিন সন্ধ্যায় গোয়াল ঘরে তিনি গরু-বাছুরদের দেখভাল করছিলেন। সেই সময়ে তাঁকে একটি সাপ কামড়ায়। আর তাতেই প্রচণ্ড রেগে যান সোনেলাল। এর পরেই সাপটিকে ধরে তার মাথায় কামড়ে দেন তিনি। শুধু তা-ই নয়। এর পর সাপের মাথা ছিঁড়ে তা চিবিয়ে ফেলেন। মুখ থেকে তা ফেলে দেওয়ার পরই বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

চিকিৎসকেরা জানিয়েছেন, সোনেলালকে ওষুধ দেওয়া ছাড়াও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মতে, সোনেলালের দেহে সাপে কাটার কোনও দিহ্ন মেলেনি। সাপটি বিষাক্ত হতে পারে। তাই মাথার অংশ চিবিয়ে খাওয়ার ফলেই বেহুঁশ হয়ে পড়েছিলেন তিনি।

 

সোনেলালের এই কাণ্ড শোনার পরই তাঁকে দেখতে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমে যায়। স্থানীয় এক ব্যবাসায়ী মুকেশ গুপ্ত বলেন, “আমি তো বিশ্বাসই করতে পারছি না। কী ভাবে এক জন সাপকে কামড়াতে পারে!” উত্তরপ্রদেশের মেন্টাল হেলথ সোসাইটি-র সচিব এসসি তিওয়ারির মতে, “এটা কোনও মানুষের স্বাভাবিক আচরণ হতে পারে না।

একমাত্র ভয়ানক আগ্রাসী বা মানসিক বিকারগ্রস্ত হলেই এমনটা করতে পারেন কেউ।” তবে পড়শিদের কার কারও দাবি, সোনেলাল আসলে নেশাগ্রস্ত মানুষ!

আনন্দবাজার পত্রিকা/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ