শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইয়েমেনে বিমান হামলায় নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার উত্তর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৫ জন নিহত ও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রতাক্ষ্যদর্শীরা জানান, সানার প্রাদেশিক রাজধানীর দক্ষিণে মূল সড়কে দুইটি যাত্রীবাহী কার এবং একটি ট্রাকে এই বিমান হামলা চালানো হয়, এতে ১৫ জন নিহত ও অনেকে আহত হয়েছে। এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানাননি।

স্থানীয়রা জানিয়েছেন, এই ক্ষতিকর বিষ্ফোরকগুলো সানার রাজধানী ও উত্তরাঞ্চল প্রদেশের সংযোগ সড়কে বিস্ফোরিত হয়।

যেখানে উত্তর ইয়মেনের বেশি অংশ হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ছিল। প্রসঙ্গত ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা শুরু করে। সৌদি সরকার সাবেক প্রেসিডেন্ট আবদুর রাব্বি হাদি আল মনসুরকে ইয়েমেনের ক্ষমতায় আবার বসানোর লক্ষ্যে হুথি বিদ্রোহীদের দমনের লক্ষ্যে সৌদি আরব এই হামলা চালায়।

গত তিন বছরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় এ পর্যন্ত দশ হাজারের বেশি নারী, শিশুসহ বেসামরিক ইয়েমেনি নিহত, দুই মিলিয়নের ও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছেন।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ