শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দেশে উৎপাদিত পণ্য থেকে ২০ শতাংশ রাজস্ব আদায় করা জরুরি : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটে দেশে উৎপাদিত পণ্য থেকে ২০ শতাংশ রাজস্ব আদায় করা জরুরি হয়ে পড়েছে । এ রাজস্ব দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চার দিনব্যাপী বেসিস সফট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহিত।

এ সময় আরও বক্তব্য দেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, এক্সপোর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। সমাপণী বক্তব্য দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।

অর্থমন্ত্রী বলেন, বাজেটের আকার বড় হলে সরকারি সেবা বৃদ্ধি পায়, মানব সম্পদের উন্নতি হয় ও ব্যক্তিগত সামর্থ্য বাড়ে। চলতি মাস থেকেই আগামী বাজেটের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্বের উন্নত দেশের মতো আমাদের দেশে আইসিটি নিয়ে কাজ করার বিশেষ কোনো শহর নেই। যেখানে বসে যুবকরা বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করবে। এ ধরনের একটি শহর তৈরি করা উচিত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ