মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

শীর্ষ দুই আলেমের ইন্তেকালে যাত্রাবাড়ী মাদরাসায় দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদ আবদুল্লাহ: একইদিনে প্রয়াত বাংলাদেশের দুই খ্যতিমান আলেম জামেয়া হুসাইনিয়া আরজাবাদ মিরপুর মাদরাসার প্রিন্সিপাল ও জমিয়তের সহ সভাপতি, লেখক ও গবেষক বীরমুক্তিযোদ্ধা আল্লামা মোস্তফা আজাদ ও হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর জৈষ্ঠপুত্র, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীরে শরীয়ত আল্লামা শাহ আহমাদুল্লাহ আশরাফের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ এশা রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে আলেমদ্বয়ের ছাত্র, ভক্তসহ যাত্রাবাড়ি মাদরাসার প্রায় চার হাজার ছাত্র-উস্তাদ উপস্থিত ছিলেন।

যাত্রাবাড়ি মাদরাসার শিক্ষাসচিব আল্লামা আহমদ ঈসা বলেন, আজ মাত্র তিন ঘন্টার ব্যবধানে বাংলাদেশের দুই আলেম ইন্তেকাল করেছেন। আমরা তাঁদের জন্য দোয়া করবো। সেই সঙ্গে দোয়া করবো তাঁদের পরিবারের সবাইকে যেনো আল্লাহ তাআলা সবরে জামিল এখতিয়ারের তাওফিক দান করেন।

এর আগে জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান আলেমদ্বয়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন,আল্লামা মোস্তফা আজাদ বাংলা ভাষায় অধিক জ্ঞানের অধিকারী ছিলেন এবং বিশুদ্ধভাবে কথা বলে সবেইকে মুগ্ধ করে তুলতেন খুব সহজেই।

তিনি ইসলাম, মানবতা ও দেশের জন্য সবসময় কজ করেছেন। মাতৃভূমির ভালোবাসায় তিনি ৭১ এর মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশ গ্রহণ করেছিলেন। তিনি দীনের খেদমতের পাশাপাশি সুস্থ সমাজ বিনির্ণমানেও কাজ করেছেন।

আল্লামা মাহমুদুল হাসান বলেন, আল্লামা শাহ আহমদুল্লাহ আশরাফ খুবই সৎসাহসী ব্যক্তি ছিলেন। তাকওয়া ও পরহেজগারীতে তিনি ছিলেন খুবই অনন্য। খেলাফত আন্দোলনের আমীর হিসেবে তিনি ছিলেন সত্য প্রকাশে নির্ভীক। তার মৃত্যুতে জাতি এক প্রথিতযশা আলেমকে হারাল। আল্লাহ তাকে জান্নাতের উচু মাকাম দান করুন।

মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ শুক্রবার সকাল ৭ টা৩০ মিনিটে রাজধনীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

এবং মাওলানা মোস্তফা আজাদ একইদিনে বেলা ১০টায় ঢাকার ওরিয়ন জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

যাত্রাবাড়ি মাদরাসার শিক্ষাসচিব আল্লামা আহমদ ঈসা’র মোনাজাতের মধ্য দিয়ে দোয়া অনুষ্ঠান শেষ হয়।

বাংলার দুই বুজুর্গ আমাদের এতিম করে গেলেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ