শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কাশ্মীরে পাক-ভারত গুলি বিনিময়, আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

দক্ষিণ এশিয়ার বিতর্কিত অঞ্চল কাশ্মীরের উড়ি ঘাঁটিতে ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। এ কারণে আশেপাশের গ্রাম থেকে কয়েকশো মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ঐ অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশ। এদিকে এ গোলাগুলিকে ঘিরে ১৫বছর ধরে চলতে থাকা যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অঞ্চলটির পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ হুসাইন জানায়, পাকিস্তান সেনাবাহিনী ভারতের উড়ি এলাকায় গোলাগুলি শুরু করে। এরফলে ঐ অঞ্চলটির কয়েকশো মানুষ গ্রাম ছেড়ে বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয় নেয়। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার থেকে দুই অঞ্চলের মধ্যে শুরু হওয়া এ গোলাগুলির মূল কারণ কী হতে পারে এ বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে এ মাসে কাশ্মীরের ভারতীয় সেনা ক্যাম্পে হামলার ফলে ৬জন সৈন্য নিহত হওয়ার কারণে নতুন করে এ উত্তেজনার সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে এ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির জন্য পাকিস্তান সেনাবাহিনীকে কোনো ছাড় দেয়া হবেনা বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।

সূত্র: রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ