শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হজ নিবন্ধন শুরু, প্রথম ফ্লাইট ১৪ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  এ বছর হজের ফ্লাইট শুরু হবে চলতি বছরের ১৪ জুলাই। এ উপলক্ষে হজের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সম্মেলন কক্ষে এক সংবাদিক সম্মেলনের আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সাংবাদিক সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হজে প্রতারণা ঠেকাতে সব ধরণের ব্যবস্থা নেবে সরকার। এমনকি হাজীদের যাতে কোনো রকম বিড়ম্বনা পোহাতে না হয় সেজন্য শুরু থেকে ধর্ম মন্ত্রণালয় কাজ করবে।

এসময় ধর্মমন্ত্রী বলেন, কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী তথাকথিত কাফেলা, গ্রুপ লিডারের সাথে হজের লেনদেন করে প্রতারিত হলে সরকার এর দায় নেবে না। এবার বিভিন্ন রকমের জটিলতা নিরসনে হজ যাত্রীদের প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।

মন্ত্রী নিবন্ধন করাপ্রথম ব্যক্তি শাহ জওয়াহের জাহান কবীরকে তার নিবন্ধের কাগজ আনুষ্ঠানিকভাবে তুলে দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ