শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইশা ছাত্র আন্দোলন মতিঝিলের সভাপতি মুহিবুল্লাহ,সেক্রেটারি মোবারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল: ইশা ছাত্র আন্দোলন মতিঝিল থানা শাখার ‘থানা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ০২ মার্চ শুক্রবার সকাল ১০ টায় আল আরব ইন্টারন্যাশনাল মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা এবিএম যাকারিয়া আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহর দেওয়া জীবন ও যৌবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, ইসলাম বিরোধী সকল প্রকার অপশক্তিকে রুখে দিতে ইশা ছাত্র আন্দোলনের প্রতিটি নেতা কর্মীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্ররাই।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সরকার প্রশ্ন ফাঁস করে ছাত্র সমাজের ভবিষ্যৎ কে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। প্রশ্ন ফাঁস রোধে ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। সিলেটের জৈন্তাপুরে শহীদ মাদ্রাসা ছাত্রের হত্যাকরী আটরশি পীরের অনুসারী সন্ত্রাসীদের বিচার করতে হবে।

সভায় সরদার মুহিবুল্লাহকে সভাপতি, মীর কামরুজ্জামানকে সহ-সভাপতি ও মোবারক হোসাইনকে সেক্রেটারি মনোনীত করে ২০১৮ সেশনের জন্য মতিঝিল থানা কমিটি ঘোষণা করা হয়।

সদ্য সাবেক সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতিঝিল থানা সহ-সভাপতি হাফেজ আব্দুল বারেক, ইশা ছাত্র আন্দোলন নেতা মাহদী হাসান,যাকারিয়া আল জাওহার, আবু ইউসুফ ও সাইদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ