শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

বিমানের জানালা গোলাকৃতি হয় কেন? (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জানেন কি? প্লেনের জানালা কিন্তু গোলাকার সব সময়। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ। আবিষ্কারের পর থেকেই উড়োজাহাজের আকৃতি নিয়ে আজ পর্যন্ত চলছে নানা গবেষণা। এর বিভিন্ন অংশ নিয়ে কম পরীক্ষা-নিরীক্ষা হয়নি। আর সিংহভাগ ক্ষেত্রেই এ সব করতে হয়েছে বিমানের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে।

লক্ষ্য করলে দেখা যায়, প্লেনের জানালা সাধারণত গোলাকৃতি হয়। এটা কি কেবল নকশার জন্য নাকি এর পেছনে রয়েছে কোনো কারণ ? প্লেনের জানালা গোলাকৃতি না হলে ভীষণ বিপদ!

সাধারণ মানের থেকে শুরু করে হোমরা-চোমরাদের জন্য ভিআইপি প্লেন, সবখানেই জানালার আকৃতি হয়ে থাকে গোলাকার। উড়োজাহাজের প্রযুক্তিতে দিন দিন বহু পরিবর্তন ও বৈচিত্র্য আনা হয়েছে। তবে প্লেনের জানালা কিন্তু গোলাকার সব সময়। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ।

১৯৫০ এর দশকে জেটলাইন প্লেনগুলো বেশ ফ্যাশনেবল হয়ে উঠেছিল। তখন এর নকশায় বৈচিত্র্য আনতে চিরচেনা গোলাকৃতি জানালা করে ফেলা হয় চারকোনা, বর্গাকৃতির। এই প্লেনগুলো ছিল বেশ দ্রুতগামী। কিন্তু যেটা হলো, ১৯৫৩ সালের মধ্যে দুই দফা ভয়াবহ প্লেন দুর্ঘটনায় মারা গেলেন ৫৬ যাত্রী। কারণ কী ছিল জানেন ? আর কিছু না, ওই বর্গাকৃতির জানালা।

বিষয়টি এমন যখনই বর্গাকৃতির জানালা থাকছে, তখনই সেখানে চারটি কোণের সৃষ্টি হচ্ছে। এই কোণগুলো অপেক্ষাকৃত দুর্বল একটি স্থান তৈরি করে যা বাতাসের চাপ সহ্য করতে বিশেষ সক্ষম নয়। গোলাকৃতি জানালা হলে তখন এই ‘কোণ’ বা দুর্বল স্থান তৈরির কোনো রকমের ঝুঁকি থাকে না। এ কারণেই প্লেনের জানালা সব সময় গোলাকৃতির হয়ে থাকে।

[embed][/embed]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ