মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

সীমান্তে সেনা সমাবেশ আরও বাড়িয়েছে মিয়ানমার, আজ পতাকা বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে সেনা উপস্থিতি আরও বাড়িয়েছে মিয়ানমার। গতকাল বৃহস্পতিবারের পর আজ শুক্রবার শূন্যরেখার পাশে আরও অন্তত ৩০০ নতুন সেনাকে টহল দিতে দেখা গেছে।

সীমান্তে সেনা উপস্থিতির ফলে সৃষ্ট উত্তেজনায় আজ বেলা তিনটায় তুমব্রুর মৈত্রী সেতুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক হবে। বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আবদুল খালেক আজ সকালে সাংবাদিকদের বৈঠকের তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ট্রাক, পিকআপ ভ্যান ও লরিতে করে মহড়া দেন মিয়ানমারের সেনাসদস্যরা। আর মাইকিং করে রোহিঙ্গাদের শূন্যরেখা থেকে চলে যেতে বলা হয়।

শূন্যরেখায় অবস্থান করা রোহিঙ্গারা যাতে আশ্রয়শিবির থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, এ জন্য সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এতে শূন্যরেখায় অবস্থান করা কয়েক হাজার রোহিঙ্গার মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় গতকাল বিকেলে বিজিবির সদর দপ্তরে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান বলেন, ভারী অস্ত্র, গোলাবারুদ নিয়ে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে সেনা সমাবেশ করেছে মিয়ানমার। এ পরিস্থিতিতে সীমান্তে শক্ত ও সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে মিয়ানমারের সেনাকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ