শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী সংসদ নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। প্রথমে পাঁচ হাজারের নিয়োগপ্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে শেষ হবে।

আজ রোববার বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, সুষ্ঠুভাবে স্বাস্থ্য খাত পরিচালনার ক্ষেত্রে জনবলসংকট একটি বড় সমস্যা। বর্তমান সরকার এ সমস্যা উত্তরণে বারবার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রথমে পাঁচ হাজার এবং নির্বাচনের আগে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

নতুন এই চিকিৎসকদের মূলত গ্রামাঞ্চলে পদায়ন করা হবে। চিকিৎসকেরা যাতে কমপক্ষে দুই বছর কর্মস্থলে থাকেন, সে ব্যাপারে একটি বিধান করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

মিট দ্য প্রেসে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট তৌফিক মারুফসহ চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ