শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বাবরি মসজিদের জন্য শহীদ হতেও রাজি আছি : আসাদউদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অযোধ্যায় বাবরী মসজিদের জমি রাম মন্দির তৈরীর জন্য দিয়ে দেওয়ার পক্ষপাতিত্ব করা মাওলানা সালমান নাদভী বলেছেন যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ডে ফিরে আসতে ইচ্ছুক। বোর্ডে ফিরে আসার জন্য তিনি শর্ত দিয়েছেন, আসাদউদ্দিন ওয়েসী ও কামাল ফারুকী সহ চারজনকে বোর্ড থেকে বাদ দেওয়া হোক।

মাওলানা সালমান নাদভীর এই বয়ানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মজলিসে এত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও হায়দারাবাদের এমপি ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘আজ যদি কেউ বলে যে, আসাদউদ্দিনকে বোর্ড থেকে বের করে দাও তাহলে আমি বেরিয়ে যাব।

আরে জনাব, বের করে দেওয়া দূরের কথা কেউ যদি বলে বাবরী মসজিদের জন্য শহীদ হয়ে যাও, তাহলেও এই প্রাণ দিতে রাজি আছি। যদি আমার প্রাণ নিলে মসজিদ হয়ে যায়, তাহলে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু মসজিদকে নিয়ে চুক্তি করো না।’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ