শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইফার চাকরি পাওয়া ১০১০ জন আলেমের প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কওমী সনদের সরকারি স্বীকৃতির পর সোমবার সকাল ১০ টায় এক সাথে ১ হাজার ১০ জন আলেম সরকারি চাকরিতে যোগদান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ইফা।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় কওমী নেসাবের শিক্ষক হিসেবে তারা যোগদান করবেন। নিয়োগপ্রাপ্ত এ সব আলেমদের নিয়ে ইসলামি ফাউন্ডেশন মিলেনায়তন চত্বরে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় সোমবার।

বাংলাদেশের ইতিহাসে একসাথে এত কওমী আলেমের চাকরিতে যোগদানের ঘটনাকে বেশ সাফল্য বলে উল্লেখ করেছে ইফা।

বেলা ২.৩০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কর্মশালার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বজলুল হক হারুন এমপি, সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

 

চাকরি প্রাপ্ত আলেমদের মধ্যে কুমিল্লা থেকে আগত একজনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা অনেক আনন্দিত যে সরকার আমাদের কে চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা আশাবাদি যে আমাদের শিক্ষার মূল্যায়ন সরকারিভাবে করা হবে। তবে তাদের অনেকেই মাত্র দু’বছরের এ চাকরির সময় সীমা দীর্ঘ করার আশা ব্যক্ত করেন।

নিয়োগপ্রাপ্ত ১০১০ জন আলেমের বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে ১১হাজার ৩শত টাকা। তিনদিনের কর্মশালা শেষ হলেই তাদেরকে নির্দিষ্ট প্রতিষ্ঠিানে প্রেরণ করা হবে।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ