শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শফিউল বারী বাবু সাত দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শাহবাগ থানার নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সাতদিনের রিমান মঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাকে ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে শাহবাগ থাকার নাশকতার মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই অমল বিষ্ণু দেব। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিএনপির অবস্থান কর্মসূচি চলার সময় বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শফিউল বারী বাবুকে আটক করে ডিবি পুলিশ।

এরপর বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রমনা ও শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ