রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুসলিমবিরোধী দাঙ্গা; আইন-শৃঙ্খলা মন্ত্রীর পদ ছাড়তে হলো শ্রীলংকার প্রধানমন্ত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকায় অব্যাহত মুসলিমবিরোধী দাঙ্গার কারণে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে আইন-শৃঙ্খলা মন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে।

প্রেসিডেন্ট মৈত্রিপাল সিরিসেনার বিশেষ ক্ষমতাবলে তাকে ওই পদ থেকে সরিয়ে দেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দেশটির বিভিন্ন শহরে বর্তমানে জরুরি অবস্থা জারি রয়েছে। গত কয়েকমাস ধরেই সেখানে বৌদ্ধ সম্প্রদায় মুসলিমদের উপর একের পর এক হামলা করে আসছে। এমনকি তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে বৌদ্ধরা।

বর্তমানে পদটিতে রনিল বিক্রমাসিংহের ইউনাইটেড পার্টিরই প্রবীণ নেতা রঞ্জিত মাডুমা বান্দারাকে বসানো হয়েছে।

জানা যায়, বিক্রমাসিংহের দায়িত্ব পালনের দিনগুলোতেই ক্যান্ডি জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা সারা দেশে ছড়িয়ে পড়ে।

সহিংসতা ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট সিরিসেনা মঙ্গলবার শ্রীলংকায় জরুরি অবস্থা ঘোষণা করেন।

যে কারণে মুসলিমদের ওপর সহিংসতা বন্ধ করতে পারছে না শ্রীলঙ্কা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ