শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

রাষ্ট্রপতি ভারত যাচ্ছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১১ মার্চ অনুষ্ঠেয় সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দেবেন।

চার দিনের এই সফরে আইএসএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারত, ফ্রান্স ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে আবদুল হামিদের।

নয়াদিল্লীতে অনুষ্ঠেয় আইএসএ সম্মেলনে বিশ্বের ১২১টি দেশ অংশ নেবে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে (আরবিসিসি) ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমাতে সৌর শক্তির ব্যবহার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলন্দের উদ্যোগে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়।

আইএসএ সম্মেলনে যোগ দেওয়ার আগে আসাম ও মেঘালয়ে যাবেন আবদুল হামিদ। ১৯৭১ সালে মেঘালয়ের বালাটে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় সেখানে অবস্থান করা বিভিন্ন স্থান পরিদর্শন করবেন তিনি। সেখানে আসাম ও মেঘালয়ের গভর্নরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে আবদুল হামিদের। মেঘালয় থেকে আসামের গুয়াহাটি হয়ে দিল্লি যাবেন রাষ্ট্রপতি। আইএসএ সম্মেলন শেষে ১২ মার্চ দেশে ফিরবেন আবদুল হামিদ।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ