শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুরআন হেফজ করল একই পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী ৩ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মিশরের বানী সুইভ প্রদেশের একই পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাই ও এক বোন সম্পূর্ণ কুরআন হেফজ করে সংবাদ পত্রের শিরোনাম হয়েছে।

বার্তা সংস্থা ইকনার খবরে বলা হয়,  দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে এক ভাই প্রাথমিক স্কুলের ছাত্র। সে কুরআন হেফজের ব্যাপারে বলে, আমি যখন স্কুল থেকে বাড়িতে আসি তখন কুরআন তিলাওয়াত করি এবং কারীদের তিলাওয়াত শুনি।

সে আরো বলে, বাবা-মায়ের অফুরন্ত উৎসাহের ফলে সে ও তার ভাই-বোন সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে।

মিশরের এই তিনি দৃষ্টি প্রতিবন্ধীর পিতা বলেন, “পবিত্র কুরআন মানুষের মনুষ্যত্বকে তৈরি করা এবং আমি শৈশবকাল থেকে এই শিশুদের মাঝে কুরআন প্রতি আকর্ষণ ও ভালোবাসা সৃষ্টি করেছি।”

এই তিনশিশুর চোখের অপারেশনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে মিশরের সানা আল-খাইর দাতব্য ফাউন্ডেশন।  বোর্ডের প্রধান মুস্তাফা যামযাম বলেন, তাদের চিকিৎসা বিনামূল্যে করা হবে। ইকনা।