শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বিশেষ ফ্লাইটে নেপালের পথে হতাহতদের স্বজনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নেপালে বিধ্বস্ত বিমানের হতাহত যাত্রীদের স্বজনদের নিয়ে নেপালের রাজধানী কাঠমুন্ডুর উদ্দেশে রওনা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

ইউএস বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, কাঠমান্ডুতে অাহত ও নিহতদের ৪৬ স্বজন এবং ইউএস বাংলার ৭ জনসহ মোট ৫৩ জন দেশটির উদ্দেশে রওয়ানা হয়েছেন। সেখানে স্বজনরা পৌঁছে নিহতদের শনাক্ত করবেন।

এ ছাড়াও অাহতদের দেখার জন্য বিভিন্ন হাসপাতালে থাকা ব্যক্তিদের খোঁজ-খবর নেবেন স্বজনরা। ওই ফ্লাইটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সরকারের প্রতিনিধিরাও গেছেন বলে জনা যায়।

উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। ইউএস বাংলার ওই বিমানে ৬৭ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন।