শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘জবান নিয়েছিল ভাইরাস ফেরত দিয়েছেন আল্লাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন গত শনিবার কথা বলার শক্তি হারিয়ে ফেলার পর আজ তা আবার ফিরে পেয়েছেন।

এ নিয়ে তিনি আজ এক পোস্ট দিয়েছেন। যেখানে বলেছেন ভাইরাসে জবান নিয়েছিল কিন্তু আল্লাহ পাক ফেরত দিয়েছেন।

তসলিমা বলেন, জবান নিয়েছিল ভাইরাস, ফেরত দিয়েছে স্বয়ং আল্লাহ পাক। ভাইরাস নিলে সাত দিন কিন্তু সাত দিন বাকশক্তিহীন থাকা ঠিক নয় বলে আজ সকালেই আল্লাহ পাক ফেরত দিলেন।

তিনি তার স্ট্যাটাসে তার জন্য বদদোয়া করাদের নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। লিখেছেন, ‘এর মধ্যে আমার বাকশক্তি লোপ পাওয়ার কথা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে সবখানে। বাপরে বাপ, মসজিদে মসজিদে নাকি সিন্নি দেওয়া হচ্ছে। খুশিতে কোরান খতম দিচ্ছে কেউ কেউ। আল্লাহ কিন্তু ওদের নজরের ভেতরে রাখছেন। কে যেন বলেছিল কথাটা, তারাই দোজখে যাবে, যারা ভাবে যে তারা নয় দোজখে যাবে অন্যরা, তাদের প্রতিপক্ষরা?’

জবান হারিয়ে ফেলার বিষয়ে তিনি লিখেছিলেন, ‘কী কারণে ভয়েস হারিয়ে ফেললাম জানি না। ডাক্তারের কাছে এসেছি। ভাবছি ভয়েসটা কি আদৌ ফিরে পাবো। ভয়েস যে এভাবে বলা নেই কওয়া নেই উবে যেতে পারে, জানতাম না।’

তিনি আরও লিখেছেন- না, জবান আল্লাহ নেননি, জবান নিয়েছে ভাইরাস। ডাক্তার জিভ টেনে বার করে দেখতে চাইলেন গলার ভেতরটা। সম্ভব হয়নি। আমি নাকি খুব সেনসিটিভ।

কিন্তু আজই তার জবান ফিরে আসায় তিনি আল্লাহ জাবান ফিরিয়ে দেয়ার বিষয়ে স্ট্যাটাস দিলেন।

কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তসলিমা নাসরিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ