শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

জামেয়া দারুল মা'আরিফের প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামে প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয়েছে। গত ১৪ মার্চ (বুধবার) জামেয়া দারুল মা'আরিফে অনুষ্ঠিত সাবেক ছাত্র ও শিক্ষকদের এক মিলনমেলায় প্রাক্তন ছাত্র পরিষদটি গঠিত হয়।

জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার সহকারী পরিচালক ডক্টর মাওলানা জসীম উদ্দীন নদভীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা আফিফ ফুরকান মাদানী ও শিক্ষক মাওলানা মাহমুদ মুজিবের সমন্বয়ে অল্প সময়ের ঘোষনায় দু'শতাধিক প্রাক্তন ছাত্রের সমাবেশ ঘটে।

উক্ত মিলনমেলায় আরবী হিজরী সনের গননায় ১৪০৫ সাল থেকে ১৪৩৮ সাল পর্যন্ত প্রতিটি ব্যাচের প্রতিনিধি যোগ দেন।

সভায় আলোচনা ও পরামর্শের ভিত্তিতে ১৯ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়।

এতে আহ্বায়ক হিসেবে নির্বাচন করা হয়- জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার সহকারী পরিচালক ড. জসীম উদ্দীন নদভী। সদস্য সচিব নির্বাচন করা হয়- আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সাইয়েন্স ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুস্তফা কামিল মাদানী।

সদস্যরা হলেন- শাহ ওয়ালীউল্লাহ মাদরাসার পরিচালক মাওলানা শফিউল্লাহ, জামেয়া দারুল মা'আরিফের সিনিয়র শিক্ষক মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী প্রভাষক মাওলানা শফিউদ্দীন কুতুবী, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আফিফ ফুরকান মাদানী, সাদার্ন ইউনিভার্সিটির লেকচারার মাওলানা আলাউদ্দীন চৌধরী, জাতীয় আরবী বিশ্ব বিদ্যালয়ের লেকচারার মাওলানা হারুনুর রশীদ।

জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার শিক্ষক মাওলানা মুহাম্মদ ফুরকান হুসাইন, মাওলানা আহমদ নাছির, মাওলানা মাহমুদ মুজিব, লোহাগাড়া ফাতিমাতুযযাহরা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইবরাহীম ছিদ্দীকি, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা শহীদুল্লাহ, চিটাগাং আইডিয়াল গার্লস মাদরাসার শিক্ষক মাওলানা সাঈদ আযহারী, আল হুমাইরা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা রবিউল আহসান, আল হুমাইরা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা রুকন উদ্দীন, দারুল ইরফান মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট ফাইয়্যাজ, মিনহাজুল ইসলাম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ