মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

আফগানিস্তানে জনসভার কাছে বিস্ফোরণে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের জনসভার কাছে বোমা বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছেন।

সোমবার (১৯ মার্চ) আফগানিস্তানের জালালাবাদের এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের একটি ফুটবল স্টেডিয়ামে জনসভাটি অনুষ্ঠিত হয়।

আফগানিস্তানের যুদ্ধবাজ নেতা হেকমতিয়ারের সমর্থকরা জনসভা শেষে ফিরে যাওয়ার সময় মোটরসাইকেলে পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটে।

হেকমতিয়া বা তার সমর্থকদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছে ডন।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, হামলায় চার জন নিহত ও দুটি শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

সূত্র: ডন নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ