মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

প্রথমবারের মত হিন্দেকো ভাষায় পবিত্র কুরআন অনুবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রথমবারের মত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রচলিত হিন্দেকো ভাষায় পবিত্র কুরআন অনুদিত হয়েছ।

গত রোববার পেশোয়া শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুদিত কুরআন শরিফের মোড়ক উন্মোচন করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইকনা।

অনুষ্ঠানে পাকিস্তানের খাইবার পাখতুনখো প্রদেশের শিক্ষা মন্ত্রী মোশতাক আহমেদ গানী উপস্থিত ছিলেন।

হিন্দেকো ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করেছেন আব্দুল গাফুর মালেক নামের এক ব্যক্তি। ১২৩৪ পৃষ্ঠা বিশিষ্ট অনুদিত এই পাণ্ডুলিপির ডান পাশে আরবি টেক্সট (পবিত্র কুরআনের আয়াত) এবং বা'পাশে হিন্দেকো ভাষায় অনুবাদ রয়েছে।

আব্দুল মালেক ২০০৪ সালে ইন্তেকাল করেন। জীবিত থাকা অবস্থায় তিনি হিন্দেকো ভাষায় অনেক হাদিস অনুবাদ করেছেন।

উল্লেখ্য, পাকিস্তানের একটি আঞ্চলিক ভাষা হিন্দেকো। সেদেশের উত্তরপশ্চিমাঞ্চলে এই ভাষীর বসবাস রয়েছে। এছাড়াও ভারত এবং আফগানিস্তানেও এই ভাষায় অনেক কথা বলে। সংস্কৃতের একটি শাখা হিন্দেকো ভাষা। জরিপ অনুযায়ী বিশ্বে ১ কোটি মানুষ এই ভাষায় কথা বলে। সূত্র : ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ