মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিএনপি আদালত মানে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, তারা আদালত মানে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ মার্চ) সকালে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ছাড়া আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, অন্যান্য সমমনা সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংস্থা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাদ আসর জিল্লুর রহমানের গুলশানের বাসভবন আইভী কনকর্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রাজধানী ও দেশব্যাপী মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আজ জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভার আয়োজন করেছে।

জিল্লুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। জিল্লুর রহমান আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন এবং ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

তিনি পাঁচটি পৃথক মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ