মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পে জরুরী সহায়তা পাঠাতে সুপ্রিমকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানিয়েছিল যে, প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী ভারতে বসবাস করছেন এবং তাদের কারণে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেকারণেই, জাতীয় স্বার্থে ওই শরণার্থীদের তাদের নিজেদের দেশে, অর্থাৎ মায়ানমারে ফিরিয়ে দিতে চায় কেন্দ্র সরকার।

অগাস্টের শেষ সপ্তাহে মায়ানমারের সহিংসতা শুরু হওয়ার পর থেকে গত কয়েক মাস ধরেই একাধিক কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি-র নেতারা রোহিঙ্গা ইস্যুতে ভারতের এই অবস্থানের কথা জানিয়ে আসছেন।

বর্তমানে রোহিঙ্গারা শরণার্থী হিসাবে ক্যাম্প করে রয়েছেন হরিয়ানা, জম্মু–কাশ্মীর, হায়দরাবাদ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লিতে।

প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে বিচারপতি এএম খানওয়ালকর ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যকে রোহিঙ্গা ক্যাম্পগুলিতে উপযুক্ত স্বাস্থ্যকর পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আইনজীবি কোলিন গনসেল্ভ আদালতে দাবি করেছেন, এই ক্যাম্পগুলিতে পরিষ্কার শৌচাগার পরিষেবা থেকে বিশুদ্ধ পানীয় জল নেই। ফলে অস্বাস্থ্যকর পরিবেশে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সেখানের অবস্থা নিয়েই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ ও রিপোর্ট তলব করেছে দেশের শীর্ষ আদালত। এখন দেখার কেন্দ্র কি রিপোর্ট দেয় এই বিষয়ে।

টিডিএন/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ