মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

২৮১ যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ ফিরেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৮১ জন যাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ এমভি মনিরুল হক নিরাপদে তীরে ফিরে এসেছে।

মঙ্গলবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে জাহাজটিকে হাতিয়া নৌঘাটে ফিরিয়ে আনা হয়।

হাতিয়া বিআইডব্লিউটিসি নৌঘাটের ইজাদার আলমগীর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ২৮১ জন যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ এমভি মনিরুল হক মঙ্গলবার সকাল ৭টার দিকে হাতিয়া নৌঘাটে ফিরিয়ে এসেছে।

এর আগে রাত ২টার দিকে জাহাজটিতে থাকা দ্বিতীয় ইঞ্জিন সচল হয়। ফলে কোনো সমস্যা হয়নি, জাহাজটি নিরাপদেই ফিরে আসে।

তিনি আরও জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৮১ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচলকারী এমভি মনিরুল হক জাহাজটি বঙ্গোপসাগরে আটকা পড়ে। তার আগে চট্টগ্রাম সদরঘাট থেকে বিকেলে জাহাজটি হাতিয়ার উদ্দেশে রওয়ানা দেয়।

চট্টগ্রাম সদরঘাট কুলি সর্দার কালাম জানিয়েছেন, সোমবার বিকেলে সদরঘাট (চট্টগ্রাম) থেকে এমভি মনিরল হক জাহাজটি ২৮১ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। ঘণ্টাখানেক পর ওই জাহাজের কারো সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ